জেলার খবর

বেনাপোল মহাসড়কে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সড়ক দূর্ঘটনা / প্রতীকি ছবি
সড়ক দূর্ঘটনা / প্রতীকি ছবি

যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় গত রাত ৮টার দিকে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। মৃতরা হলেন উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মুদি ব্যবসায়ী মোহিন (৩৬) ও একই গ্রামের রমজান আলীর ছেলে আশরাফুল আলম (৪৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহিন ও আশরাফুল নাভারন বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহিন ও আশরাফুলের মুত্যু হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দু‘জনের মরদেহ উদ্ধার করে।আহত দু’জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দু‘জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শার্শা থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ