ব্রাহ্মণবাড়িয়া জেলায় ট্রাকের ধাক্কায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার জেলার সদর উপজেলার চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫) ও জেলা শহরের দাতিয়ারার মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূঁইয়া।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, শনিবার রাতে একটি মোটরসাইকেলযোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই জন নিহত ও এনামুল (২৬) নামের আরেক যুবক গুরুত্বর আহত হন।
হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: