জেলার খবর

পঞ্চগড়ে জাপা নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

গোলাম আযমের (৫৩), সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টি
গোলাম আযমের (৫৩), সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টি

পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম আযমের (৫৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় ওই ব্যবসায়ীর নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, পাথর ব্যবসায়ী গোলাম আযম জেলা শহরের ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ওই বাড়িতে স্ত্রীসহ তিন সন্তান নিয়ে বসবাস করতেন। বড় ছেলে লিমন বাইরে থেকে পড়াশুনা করছে। বাড়িতে গোলাম আযম, স্ত্রী বন্যা আক্তার, ছেলে বাধন ও ছোট মেয়ে পিংকি থাকত।

শনিবার সন্ধ্যার পর গোলাম আযমের মেয়ে তার বাবাকে ডাকতে তার কক্ষে ঢুকলে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার করে তার মা ও ভাইকে বিষয়টি জানান। মাথায় জখমের চিহ্ন ও রক্তের দাগ দেখে পুলিশের ধারণা তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে।

পুলিশের ধারণা তাকে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা গোলাম আযমের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামি শনাক্তের জন্য পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ