জেলার খবর

বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

বান্দরবান জেলা
বান্দরবান জেলা

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় ২ সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের এক ক্যাডারকে গুলির পর অপহরণকে কেন্দ্র করে এটি ঘটেছে বলে একাধীক সূত্র জানায়।

আজ রবিবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আকতার চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীর পাড়ে ৪ মরদেহ পড়ে থাকার খবর জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশৃংখলা ঠেকাতে ঘটনাস্থলে সেনাবাহিনীর একাধিক টিমকে পাঠানো হয়েছে। তারা বলছেন, শনিবার দুপুর ৩টার দিকে শংখ নদীর কানাপাড়া ঘাটের কাছাকাছি একটি পয়েন্টে দুইপক্ষের গোলাগুলি হয়। তারা পালংক্ষ্যং এর কাছাকাছি নদীর পাড়ে ৪টি লাশ দেখতে পায়। তবে ঘটনাস্থল রুমা না রোয়াংছড়ি উপজেলার মধ্যে তা নিশ্চিত না হওয়ায় লাশগুলো এখনো উদ্ধার করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২ টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা নোয়াপাড়ায় কমব্যাট পোশাক পড়া একটি সশস্ত্র গ্রুপ পিসিজেএসএস সন্তু গ্রুপ ক্যাডার উনুমং মারমাকে (৪৫) গুলি করে আহত করে। এরপর তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পালংক্ষ্যং এলাকায় ওত পেতে থাকা পিসিজেএসএস এর একটি সশস্ত্র গ্রুপ অপহরণকারীদের ওপর গুলি ছুঁড়ে। এসময় ইঞ্জিন বোট থেকেও পাল্টা গুলি চলে। পরে ঘটনাস্থলের কাছাকাছি নদীর পাড়ে ৪টি লাশ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সন্ত্রাসী গ্রুপ মগ ন্যাশনাল লিবারেশন পার্টি (এমএনএলপি) ক্যাডাররাই কমব্যাট পোশাক পরিধান করে থাকে। ধারণা করা হচ্ছে, এমএনএলপি সদস্যরা পিসিজেএসএস সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তারা জনসংহতি ক্যাডারদের এমবুসের মুখে পড়ে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ