জেলার খবর

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ও হার কমেছে

করোনা
করোনা

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ও হার কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০.৭৩ শতাংশ। এ সময়ে জেলার কোথাও করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামে করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর এগারোটি ল্যাবে মঙ্গলবার চট্টগ্রামের ৮১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন ৬ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ৪ জন ও দুই উপজেলার ২ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী ও পটিয়ায় একজন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৫৭১ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৫০ জন ও গ্রামের ৩৪ হাজার ৫২১ জন। করোনায় আক্রান্তদের মধ্যে মঙ্গলবার শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১,৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ