কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে তারা।
নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: