জেলার খবর

রাজশাহীতে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত

দেয়াল চাপায় নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ চলছে
দেয়াল চাপায় নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ চলছে

রাজশাহী মহানগরীতে এক নির্মাণ শ্রমিক দেয়াল চাপায় মারা গেছে। আরও কয়েক জন শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস উদ্ধার কাজে যুক্ত হয়েছে।

শনিবার দুপুর সোয়া ৩টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম কৌটা পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১০-১২ জন শ্রমিক এন্তাজ আলী নামক এক ব্যক্তির একটি পাঁচতলা বাড়ি নির্মাণের জন্য ভিত খোঁড়ার কাজ করছিলেন। তখন গর্তের পাশ থেকে একটি ইটের দেয়াল ও বেশ কিছু ইটের খোয়া ধসে পড়ে ওই গর্তে। এতে শ্রমিকেরা তার নিচে চাপা পড়েন। এ সময় আহত ৫ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এদের একজন হাসপাতালে মারা যান।

নিহত ওই শ্রমিকের নাম রিয়াজুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াডাইং গ্রামের মাহাতাব আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অন্য চারজন হলেন, কাজেম (২৭), মনজুর (৩৫), এনামুল (৩৫) এবং ফিলিপ (২৮)। গোদাগাড়ীর বালিয়াডাইং গ্রামে তাঁদের বাড়ি।

রামেক হাসপাতাল পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ কনস্টেবল সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, চার শ্রমিক হাসপাতালের ৩১ ও ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এদিকে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে। গর্তে পড়া দেয়াল কেটে ওপরে তোলা হচ্ছে। ইটের খোয়া গুলোও সরানো হচ্ছে। ধারণা করা হচ্ছে আরও কয়েকজন শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে আছেন। তবে বিকেল ৪টা পর্যন্ত সেখান থেকে কোনো শ্রমিককে জীবিত অথবা মৃত উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বেলা সোয়া ৩টায় খবর পেয়েই তারা এসে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। হাসপাতালে এক শ্রমিকের মরদেহ আছে। ঘটনাস্থলে কতজন শ্রমিক চাপা পড়ে আছেন তা তারা নিশ্চিত নন। উদ্ধারকাজ শেষ হলেই হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ