জেলার খবর

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দম্পত্তি নিহত

সৈয়দপুর উপজেলা, নীলফামারী
সৈয়দপুর উপজেলা, নীলফামারী

নীলফামারী জেলায় আজ সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় এক দম্পত্তির নিহত হয়েছেন। ওই দম্পত্তি উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মুতরা,জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের স্বপন রায় (২৮) ও তার স্ত্রী সুমি রায় (২৩)। তারা দুজনেই উত্তরা ইপিজেডের সনিক নামক একটি কম্পাণীর কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মো. মতিউর রহমান বলেন,‘তিনজন শ্রমিক একই মোটরসাইকেলযোগে উত্তরা ইপিজেডের কর্মস্থলে আসছিলেন। পথে নীলফামারী- সৈয়দপুর সড়কের কাজিরহাটে একটি ইজিবাইক অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের ওপরে ছিটকে পড়েন। এসময় পেছন থেকে আসা (সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে) একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-২২৭৫) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হন। এসময় আহত হন তাদের সঙ্গে থাকা অপর শ্রমিক সুকুমার রায় (২৮)। তার বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ