জেলার খবর

ফেসবুকে আপত্তিকর মন্তব্য: প্রাণ গেল তিন যুবকের

কাপাসিয়া থানা, গাজিপুর। ছবি: সংগৃহীত
কাপাসিয়া থানা, গাজিপুর। ছবি: সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল গাজীপুরের কাপাসিয়ায় ৩ যুবকের। ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’ করা থেকে ঘটনার শুরু। এটিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পাল্টা পাল্টি হামলার ঘটনায় ৩ জন নিহত হয়। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে সংঘর্ষ বাধে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার একদল যুবকের।

কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছুরি ও দেশীয় অস্ত্রের এলোপাতারি আঘাতে উভয় পক্ষের অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের কয়েকজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম হোসেন (১৮) ও ফারুক হোসেনকে (২৬) মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম হোসেন দক্ষিণগাঁও চড়পাড়া এলাকার মৃত আলম হোসেনের এবং ফারুক হোসেন একই গ্রামের আলম হোসেনের ছেলে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ