আজ সকাল ১০টায় বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে বাড়ি সংলগ্ন মাঠে নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের (৩৪) জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টার দিকে শেষ গোসল করানো হয় হাদিসুরকে। এরপর সকাল ১০টায় বাড়ি সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে হাজারো মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানান। জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে তাকে।
সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে পৌঁছায়।
গত ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ "এমভি বাংলার সমৃদ্ধি"তে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: