জেলার খবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনা

মাদারীপুর জেলা শহরের পুরাণ কোর্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শিশুপার্কের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শরিয়তপুরের ডেমরা থানার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার (২৯)। তাদের বাড়ি পটুয়াখালীতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিয়তপুরের অফিস শেষে গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পটুয়াখালীতে স্ত্রীকে সঙ্গে নিয়ে রওয়ানা দেন মনিরুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পুরাণ কোর্ট এলাকার শিশুপার্কের সামনের মোড় থেকে মোটরসাইকেলটি ঘোরানোর সময় বেপরোয়া একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা হয়। এ সময় মনিরুল ও তার স্ত্রী দুজনে মোটরসাইকেল ছিটতে সড়কে পড়ে যান। পরে ঘাতক ট্রাকটি তাদের উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান স্বামী ও স্ত্রী দুজনে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ