বন্দরের বহির্নোঙ্গরে পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় ৭ নাবিক নিখোঁজ রয়েছে। শনিবার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ জানান, ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ৭ জনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।
আরও জানা যায়, ডুবে যাওয়া জাহাজ এমভি টিটু-১৪ ছিল আবুল খায়ের গ্রুপের। জাহাজটি অন্য একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: