জেলার খবর

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে (২৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ৪ জন এর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটেছে।

গতকাল দিবাগত রাত ১২টার পর গৃহবধূ বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন কামরুল, জীবন, সুমন ও আলা। তাঁদের মধ্যে গতকাল রাতে কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন লোক ওই দম্পতিকে তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যান। এরপর স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে চার থেকে পাঁচজনে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে কামরুল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ