জেলার খবর

ছাত্রাবাস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাবিপ্রবি
হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮তম ব্যাচের ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লু মুন নামের একটি ছাত্রাবাস থেকে মিজানুর রহমান পলাশ (২৩) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ।

মিজানুর রহমান পলাশের বাড়ি গাজীপুর সদরের কাপাসিয়া উপজেলায়।

নিহত শিক্ষার্থীর সহপাঠী এবং ব্লুমুন ছাত্রাবাসের বসবাসকারী ১৮তম ব্যাচের তামজিদ প্লাবন বলেন, ‘শুক্রবার আমরা বন্ধুর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় গিয়ে কড়া নাড়ি। এতেও কোনো প্রত্যুত্তর না পেলে জানালা দিয়ে পলাশকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমরা কিছুতেই বুঝতে পারছি না আমাদের এত ভালো একজন বন্ধু কীভাবে এমন কাজ করতে পারল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, ‘আমরা শুক্রবার মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তিনি এমনটি করেছেন, বিষয়টি এখনো জানা যায়নি। খবর পেয়ে শিক্ষার্থীর পরিবারের লোকজন এসেছেন।’

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ