জেলার খবর

টুঙ্গিপাড়ায় স্বাচিপের সাতদিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্ধোধন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সাতদিন ব্যাপী মেডিকেল ক্যাস্পের শুভ উদ্ধেধন করা হয়েছে।

শনিবার ১০ টায় সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির শুভ উদ্ধোন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ ফজুলুল হক সেলিম।

উদ্ধোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সালান ও মহাসচিব অধ্যাপক ডা এম এ আজিজ উপস্থিত ছিলেন।

সাতদিন ব্যাপী কর্মসূচির উদ্ধোধনী দিনে নিউরো সার্জারী বিভাগের চিকিৎসা সেবা প্রদান করেন প্রখ্যাত নিউরোস্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা মোহাম্মদ হোসেন, চক্ষু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা এমএ আজিজ।

নাক কান গলা বিভাগে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সহ-সভাপতি নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ড. নুরুল ফাত্তাহ রুমি, ডা আব্দুল কুদ্দুস সোহাগ, কার্ডিওলজি বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডা. দিলরুবা আক্তার, কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন এনআইসিভিডি শাখার স্বাচিপ আহ্বায়ক ডা. কাজল কুমার কর্মকার, শিশু রোগ বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শেখ মো আব্দুল আল মাহমুদ সহ ঢাকার থেকে আগত বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩১জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকাল ১০ টায় শুরু হওয়া এ হেলথ ক্যাম্পের প্রথম দিন ৪৯৩জন রোগী চিকিৎসক পরামর্শ ও বিনামূল্য ঔষধ গ্রহণ করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএ-র মহাসচিব অধ্যাপক ডা. ইহতাশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সহ সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, আব্দুর রউফ সর্দার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মিটির সদস্য সহযোগী অধ্যাপক ডা.প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডা. দিলরুবা আক্তার, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা জাকির হোসেনসহ বিভিন্ন জেলার স্বাচিপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা উদ্ধোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ