জেলার খবর

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

মরদেহ (প্রতীকি ছবি)
মরদেহ (প্রতীকি ছবি)

দিনাজপুর সদর উপজেলার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছেন। উপজেলার কাউগা মোড়ে আজ রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার নজরুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর চলতাতলা এলাকার কৃষ্ণ মজুমদার ওরফে আনোয়ারুল ইসলাম (৩৫)।

পথচারী সেলিম জানান, রোববার ভোর ৫টার দিকে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে সদর উপজেলার কাউগাঁ মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে দিনাজপুর থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনই মৃত্যুবরণ করেন। এ সময় তাঁদের কাছে রাখা ব্যাগে বেশ কয়েক বোতল নিষিদ্ধঘোষিত নেশাজাতীয় ফেনসিডিল ও নগদ টাকা ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর শামীম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ