জেলার খবর

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন অনেক যাত্রী। এখন পর্যন্ত একজনের মৃত দেহে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কমীরা। রোববার (২০ মার্চ) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী ওই যাত্রীবাহী লঞ্চে শতাধিক যাত্রী ছিল। বহু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।

নারায়ণগঞ্জ সদর নৌথানা পুলিশের ওসি মো. বলেন, দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে আমরা খবর পাই শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ এমভি সিটি-৯ মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পাওয়ার পর আমাদের নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ