জেলার খবর

মান্দায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

মরদেহ (প্রতিকি ছবি)
মরদেহ (প্রতিকি ছবি)

নওগাঁর মান্দায় ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বাসিন্দা। মাছ শিকার ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি।

স্থানীয়রা জানান, উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মরিয়ম বেগম নামে এক নারীর একটি ডোবার মাছ কিনে নেন চকরাজাপুর গ্রামের আব্দুস সালাম। ওই ডোবার মাছ ধরার জন্য রোববার সকালে বিদ্যুৎচালিত মোটর স্থাপন করে পানি সেচের কাজ করছিলেন নিহত আলমগীরসহ কয়েকজন। পানি সেচের এক পর্যায়ে মোটরে দেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় পানিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আলমগীর হোসেন।

ডোবার মালিক মরিয়ম বেগম বলেন, বাড়ি সংলগ্ন ডোবার মাছ ৫ হাজার টাকায় আব্দুস সালামের কাছে বিক্রি করেছি। রোববার সকালে আব্দুস সালাম লোকজন নিয়ে সেখানে মাছ ধরতে আসেন। পানি সেচের জন্য তিনি সেখানে মোটর স্থাপন করেন। কাজ করার সময় পানির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শ্রমিক আলমগীর হোসেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। /

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ