জেলার খবর

নিজের ঘরেই ধর্ষণের শিকার নববধূ! শ্বশুর গ্রেপ্তার

ধর্ষণ
ধর্ষণ

নাটোরের গুরুদাসপুরে নববধূকে ধর্ষণের মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলার ২০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম শাহিন খন্দকার।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার দুপুরে নাটোর ‌র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে নাটোর ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়ে নিশ্চিত করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্ষণ মামলার আসামি ও তার ছেলে একটি ইট ভাটায় কাজ করতেন। এক সপ্তাহ আগে বিয়ে করেন আসামির ছেলে। তারপর থেকেই বউ ও বাবাসহ ভাড়া থাকতেন তিনি। গত সোমবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর শাহিন। এ সময় পুত্রবধূর চিৎকারে সবার ঘুম ভেঙে গেলে আসামি পালিয়ে যান।

পরে ভুক্তভোগীর মা গুরুদাসপুর থানায় শাহিন খন্দকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় শাহিনকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহিন খন্দকার নববধূকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ