রোববার (২০ মার্চ) নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) সকালে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজনের নাম জাবেদ। আর শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বিআইডব্লিওটিএ দুইটি মামলা করেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: