জেলার খবর

রাঙ্গামাটি সীমান্তে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩

রাঙ্গামাটি
রাঙ্গামাটি

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের নতুনপাড়া এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে বান্দরবানে রাঙ্গামাটির রাজস্থলী সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ার কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর খবর পেয়ে সেখানে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছেছে। আশেপাশের পাড়াগুলোর লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে যারা নিহত হয়েছেন, তারা কোনো দলের তা এখনও জানা যায়নি।

গাইন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পুচি মং মারমা জানিয়েছেন, তার ইউনিয়নের বান্দরবান সীমান্তের কাছে কেচি নতুনপাড়া এলাকায় ২দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এক পথপ্রদর্শকসহ তিনজনের মরদেহ সেখানে পড়ে রয়েছে। ঘটনাটি তারা নিরাপত্তা বাহিনীকে জানান।

এদিকে বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থলটি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পড়েছে। তবে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে সংঘাত চলে আসছে। গত এক বছরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ