পাবনা জেলার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির শভেটস (৫২) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটির ৬ নম্বর ভবনের একটি কক্ষে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি প্রকল্পের নিকিম নামের ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেলারুশ নাগরিকদের সঙ্গে আর্থিক লেনদেনের দ্বন্দ্বে ভ্লাদিমি খুব হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্যে সন্দেহ হয়েছে। আরও তদন্ত করে বিস্তারিত জানানো হবে, জানান ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় কাজাখস্তানের আরেক নাগরিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেলারুশের তিন নাগরিককে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: