দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতাসহ আরও ২ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের সাব্বির হোসেন (২৩) ও উত্তর শ্যামপুর গ্রামের কিবরিয়া ইসলাম (৩০)। আলমনগর বাজারের সামনে বুধবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল, রিমন ও সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিল। আলমনগর বাজারের সামনে অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
রাত তিনটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: