জেলার খবর

ট্রাকচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাবুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, খুলনা থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী বাড়ি যাচ্ছিলেন। বাবুবাড়ি নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসসিলিন্ডারবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে রেহেনা বেগম মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

মরদেহ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ