জেলার খবর

যে দাবিতে রংপুরে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

বাস টার্মিনাল
বাস টার্মিনাল

বেতনভাতা বৃদ্ধি, মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে রংপুরে ধর্মঘট শুরু করেছেন দূরপাল্লার বাস শ্রমিকরা। এতে মঙ্গলবার ( ৫ এপ্রিল) সকাল থেকে বন্ধ রয়েছে রংপুরের সঙ্গে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাস যোগাযোগ।

তবে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, সারা দেশে দূরপাল্লার গাড়ি ও মালিকদের ব্যবসা বাড়লেও দূরপাল্লার শ্রমিকদের বেতনভাতা বাড়েনি। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের ভোগান্তি বেড়েছে।

তবে যেসব কোম্পানি আগে থেকে ভালো বেতনভাতা দিয়ে আসছে, তাদের গাড়ি বন্ধ করা হয়নি। এ ছাড়া যে মালিকরা তাদের দাবি মেনে নিচ্ছেন, তাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান শ্রমিক নেতারা।

পরিবহন শ্রমিকরা জানান, নিত্য পণ্যের উর্ধ্বগতির বাজারে পরিবহন শ্রমিকদের আগের বেতন ভাতা প্রদান করা হচ্ছে। ফলে একজন দিনমজুরের চেয়ে পরিবহন শ্রমিকরা কম বেতন পাচ্ছেন। এতে তাদের সংসার চালানোই দায় হয়ে পড়েছে। আসন্ন রমজানে নিত্য পণ্যের দাম দ্বিগুণবেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। মালিক পক্ষকে একাধিকবার বলেও বেতন-ভাতা বাড়েনি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় কামারপাড়া বাসস্ট্যান্ডে শ্রমিকদের অলস সময় পার করতে দেখা গিয়েছে।

শ্যামলী পরিবহনের বাসের সহকারী জনি মিয়া (৩৫) বলেন, কাউন্টার ম্যানেজার বলছে বাস চলাচল করবে না। তাই বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে যায়নি। দীর্ঘদিন ধরে আমাদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছি। কিছু পরিবহনের মালিক তাদের কর্মচারীদের বেতন বাড়ালেও বেশির ভাগ মালিকই বাড়ায়নি। আমাদের বাসের চালক একদিনে পান ১ হাজার ১০০ টাকা, বাসের সহকারী পান ৩৮০ টাকা, সুপার ভাইজার পান ৪২০ টাকা। বাজারে নিত্য পণ্যের যে দাম,এ বেতন দিয়ে আমাদের সংসার চলে না। মঙ্গলবার স্ট্যান্ড থেকে গাড়ি চলাচল করবে না এটি সোমবারই মাইকিং করে জানানো হয়েছিল।

বাসযাত্রী ও গার্মেন্টস কর্মী মামুন মিয়া (২৫) বলেন, রংপুরের পীরগাছার চৌধুরানী থেকে কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে এসেছি ঢাকা যাব বলে। কিন্তু এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। আজই ঢাকায় ফিরতে না পারলে কাল অফিস করতে পারব না। তাই বাধ্য হয়ে অন্য বাসে বেশি ভাড়ায় যেতে হচ্ছে।

এ ব্যাপারে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেন, মটর শ্রমিক ইউনিয়ন কোন পরিবহন ধর্মঘট ডাকেনি। জেলা মটর মালিক শ্রমিক সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গাই বাস চলাচল বন্ধ রাখতে বলেছেন। ফলে কিছু বাস ছাড়া অধিকাংশ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গামী বাস কামারপাড়া বাসস্ট্যান্ড ছেড়ে যায়নি। রমজানে জনদূর্ভোগ হোক এটা মটর শ্রমিক ইউনিয়ন চায় না।

মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রস্তাব জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ দিয়েছিলেন। মূলত তারই নির্দেশনায় বাস শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে বাস-ট্রাক ও ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের মধ্যে বৈঠক চলছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ