জেলার খবর

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

পরিবহন ধর্মঘট। ফাইল ছবি।
পরিবহন ধর্মঘট। ফাইল ছবি।

সিলেটে আগামীকাল (রোববার) থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

শনিবার (৯) বিকেল ৪টায় সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে বিআরটিএর দুই কর্মকর্তার অপসারণের দাবিতে রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডেকেছিল জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

এর আগে, সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম জানান, বিআরটিএ’র সহকারী পরিচালক সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার গাড়ির কাগজপত্র দিতে অনিয়মের আশ্রয় নেন। তারা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষ দিলে লাইসেন্স দ্রুত মেলে।

তবে অভিযুক্ত বিআরটিএ কর্মকর্তা মো. সানাউল হক তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, তারা আমার নামে মিথ্যাচার করে ধর্মঘট ডেকেছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) শ্রমিক সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের ছোট ভাই অন্য আরেকজনের সিএনজি অটোরিকশার মালিকানা বদল সংক্রান্ত কাজে বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন। সেখানে বিক্রির রসিদসহ কিছু জায়গায় আগের মালিককে স্বাক্ষর করতে হয়। সেখানে দুই জায়গায় দুই ধরনের স্বাক্ষর পাওয়া যায়। এ নিয়ে কথা বললে সভাপতির ছোট ভাই আমার ওপর ক্ষিপ্ত হন। অসামঞ্জস্যপূর্ণ স্বাক্ষরের ব্যাপারে বিআরটিএর নিয়মকানুন সম্পর্কে আমরা তাদের অবহিত করি।

জেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, আজ শনিবার দুপুর ১২টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল হকের সঙ্গে বৈঠক করে শ্রমিক ফেডারেশন ও সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠকে সিলেট বিআরটিএতে সৃষ্ট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও বলেন,পরিবহন শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়। বিআরটিএ সিলেট অফিসের সংশ্লিষ্টরা পরিবহন শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সজীব আলী উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামীকালের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ