বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে এক অস্ত্র কারবারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটক ব্যক্তির নাম রমজান মোল্লা (২৮)। একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়। রবিবার ভোরে তাকে আটক হয় সে। ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে রমজান মোল্লাকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করা হয়। আটককৃত রমজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: