জেলার খবর

দুপক্ষের সংঘর্ষে হবিগঞ্জে যুবক নিহত

হবিগঞ্জ
হবিগঞ্জ

ভাঙারি ব্যবসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। হবিগঞ্জের বানিয়াচঙ্গের এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১০ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার সঙ্গে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাদির মিয়ার ভাঙারি ব্যবসা নিয়ে দুই দিন আগে ঝগড়া হয়। এর জেরে আজ দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে মোশাহিদ মিয়া নিহত হন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ