জেলার খবর

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন নিহত

টাঙ্গাইল।
টাঙ্গাইল।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার ( ১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৫০), একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ( ২৫) ও তার এক বছরের শিশুপুত্র তাওহীদ।

নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুর দুইটার দিকে খায়রুল ইসলাম তার শশুরবাড়ি কালিহাতী উপজেলার হাতিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ি কদমতলী ফেরার সময় কালিহাতি উপজেলার হাতিয়ার অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিক্সার চালক ও শিশু তাওহীদ নিহত হয়। গুরুতর আহত খায়রুলের স্ত্রী তাহমিনাকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ নবীন হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনার পর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ