জেলার খবর

কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু

সড়কে মৃত্যু, প্রতীকী ছবি।
সড়কে মৃত্যু, প্রতীকী ছবি।

ফেনীর রামপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোতাহের বিল্লাহ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আসাদুল ইসলাম নামে আরেক সদস্য আহত হয়েছেন।

নিহত মোতাহের বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কোমার ডোবা এলাকার আবদুর রহিমের ছেলে। আহত আসাদুল ইসলাম একই জেলার মুরাদনগর থানার তাহের মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে পুলিশের একটি দল ফেনীর রামপুর এলাকায় কর্মরত ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য মোতাহের বিল্লাহ ও আসাদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহের বিল্লাহকে মৃত ঘোষণা করেন। অপর পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে মহিপাল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ পিপিএম বলেন, ধাওয়া করে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ