জেলার খবর

ক্ষতিগ্রস্থ হাওরের কৃষকদের পাশে থাকবে সরকার

হাওর এলাকা পরিদর্শনে গেছেন কৃষিমন্ত্রী। ছবি: সংগৃহীত।
হাওর এলাকা পরিদর্শনে গেছেন কৃষিমন্ত্রী। ছবি: সংগৃহীত।

উজানের পানি এসে হাওরের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। যার কারণে অনেক কৃষকই এখন কষ্টে জীবন যাপন করছেন। তবে আজ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্থ কোন কৃষকই না খেয়ে থাকবে না। তাদের পাশে আছে সরকার। যাদের বোরো ধান তলিয়ে গেছে তাদেরকে খাদ্য সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম অবশ্যই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে, বিরোধী দলসহ সবাই তখন খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে বলে ও জানান তিনি।

মন্ত্রী বলেন, পিআইসির বাঁধ নির্মাণে দুর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলবো। হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলবো।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ