জেলার খবর

ওজনে তরমুজ বেচলে ১ হাজার টাকা জরিমানা

তরমুজ। ফাইল ছবি।
তরমুজ। ফাইল ছবি।

তরমুজ পিস হিসেবে কিনলে পিসেই বিক্রি করতে হবে। কেজি হিসেবে কিংবা কেটেও তরমুজ বিক্রি করা যাবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হবে। সম্প্রতি জয়পুরহাট জেলায় এমন এক নির্দেশ জারি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং করে বলা হচ্ছে, ব্যবসায়ীরা তরমুজ পাইকারি দরে যেভাবে কিনে আনেন, খুচরা বাজারে গ্রাহকদের কাছে সেভাবেই বিক্রি করতে হবে।

এ ব্যাপারে জয়পুরহাট ‘উন্নত ফল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক রতন সাহা বলেন, তরমুজ পিস হিসেবে কিনলে পিসেই বিক্রি করতে হবে। কেজি হিসেবে কিংবা কেটেও তরমুজ বিক্রি করা যাবে না মর্মে মাইকিং করে জানানো হয়েছে শহরে। এরপরও কোনো ফল ব্যবসায়ী এসব নির্দেশ না মানলে তাকে জরিমানার আওতায় আনা হবে। প্রমাণ হলে ১ হাজার টাকা জরিমানা করা হবে।

এর আগে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় জয়পুরহাট শহরের ১০ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহাকারী পরিচালক ফজলে এলাহী ওই অভিযান চালিয়ে জরিমানা করেন।

জেলা শহরের পূর্ব বাজার, বাটার মোড়, পাঁচুর মোড় ও পৌর মার্কেট এলাকায় কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কেজি দরে তরমুজ বিক্রি বন্ধে ব্যবসায়ীদের হুঁশিয়ার করা হয়।

জরিমানা করেন তরমুজ ব্যবসায়ী শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রিপন, গোলাম রাব্বি, সুমন মন্ডল, মো. হাসান, মো. লাইজু, বেনজিরুল হক, সুদেব বর্মণ ও সোহাগ শেখকে।

এ সময় র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ