জেলার খবর

তলিয়ে গেছে হবিগঞ্জের আরও ১০০ হেক্টর জমির ধান

ডুবে গেছে হাওরের ধান ক্ষেত। ছবি: সংগৃহীত।
ডুবে গেছে হাওরের ধান ক্ষেত। ছবি: সংগৃহীত।

উজানের পানিতে প্রতিদিনই ডুবছে কৃষকের ভাগ্য। হতভাগা কৃষকরা শুধু দর্শক হয়ে দেখছেন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে তাদের রুটি রোজির ধান ক্ষেত।

গেল দুই দিনে হবিগঞ্জের লাখাই উপজেলায় আরও দুটি হাওর ডুবে গেছে। এতে করে প্রায় একশ হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়েছে। এ নিয়ে গেল ৪ দিনে পাঁচ হাওরের দুই শতাধিক হেক্টর বোরো জমির আধাপাকা ধান তলিয়ে গেছে।

এর আগে গত দুই দিনে ইউনিয়নটির শিবপুর, সুজনপুর ও বারচর হাওরের শতাধিক হেক্টর জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে যায়।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, গত শনি ও রবিবার কালনী এবং মেঘনা নদীতে আসা জোয়ারের পানিতে লাখাই ইউনিয়নের শিবপুর, সুজনপুর ও বারচর হাওরের প্রায় ৭৫ হেক্টর জমি তলিয়ে যায়। সোমবার কৃষ্ণপুর ও সন্তোষপুরের হাওরে নতুন করে আরও শতাধিক হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে। জমির ধান আধাপাকা হওয়ায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ধান পেকে যাওয়ার আগেই কেটে ঘরে তোলা শুরু করেছেন।

এক নম্বর লাখাই ইউনিয়নে অবস্থিত মেঘনা ও কালনী নদী সরাসরি হাওরের সঙ্গে যুক্ত। ফসল রক্ষা বাঁধ না থাকায় নদীর পানি হাওরে ঢুকছে। এতে ইউনিয়নটির শিবপুর, সুজনপুর ও বারচর হাওরের শতাধিক হেক্টর জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

লাখাইয়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য বাংলানিউজকে বলেন, আর যদি পাহাড়ি ঢল না নামে তাহলে জমিগুলো রক্ষা পাবে। কিন্তু এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হাওরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারি সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু করেছে বলেও তিনি জানান।

লাখাইয়ে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে ১১ হাজার ২০০ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু লাখাই ইউনিয়নে হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টরে। কিছু জমিতে ব্রি-২৮ জাতের ধান প্রায় ৬০ শতাংশ পেকেছে। তবে বেশির ভাগ জমির ধান অর্ধেকও পাকেনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ