জেলার খবর

আলুর দাম না পাওয়ায় চাষীদের অভিনব প্রতিবাদ

আলু চাষীদের প্রতিবাদ। ছবি:সংগৃহীত।
আলু চাষীদের প্রতিবাদ। ছবি:সংগৃহীত।

গত কয়েক বছর দেশে চাহিদার চেয়ে বেশি আলু উৎপন্ন হচ্ছে। তাতে আলু চাষের উৎপাদন খরচই উঠছে না। তাই আলু বিদেশে রফতানির দাবিতে এবার প্রতিবাদের পথ বেছে নিয়েছেন চাষীরা। প্রান্তিক চাষীরা রাস্তায় আলু ফেলে অভিনব প্রতিবাদ জানালেন। আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে দ্রুত বিদেশে রফতানির দাবি জানিয়ে সোমবার প্রতিবাদ করেছে রংপুরের আলু চাষীরা।

বেলা ১১টার দিকে রংপুর মহানগরীর সাতমাথায় মহাসড়কে আলু ছিটিয়ে প্রতিবাদ জানায় তারা। কৃষকদের দাবি আলু চাষে উৎপাদন খরচই পাচ্ছেন না তারা।

সরেজমিনে দেখা যায়, কেউ ভ্যানে, কেউ মাথায় করে বস্তা ভর্তি আলু এনে সড়কে ছিটিয়ে দিচ্ছে। শুধু তাই নয়; নিজেদের সোনার ফসল ওই ছিটানো আলুর ওপর দিয়ে পরে ভ্যান-রিকশা চালিয়েও প্রতিবাদ জানায় তারা।

এ সময় সড়কে আলুর পাশে দাড়িয়ে থাকেন তারা। এতে প্রায় পৌনে এক ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে চাষীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে রাস্তা স্বাভাবিক হয়।

এ সময় চাষী আব্দুন নুর এবং খাজাবাহার জানিয়েছেন, লাগানো থেকে স্টোরজাত পর্যন্ত তাদের প্রতি কেজিতে খরচা হয়েছে ১১ থেকে ১৩ টাকা। কিন্তু এখন মাঠে বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ টাকা। ন্যায্য দাম নিশ্চিতে তাদের এই প্রতিবাদ।

রাসেল মিয়া, আরিফুল ইসলাম, মোবারক হোসেন ও মনসুর জানান, দেশের মধ্যে সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা রংপুরের আলুচাষী আমরা এখন হতাশায়। দাম না বাড়লে কৃষক বাঁচবে না। তার ওপর ঘরে রাখা আলু যাচ্ছে পঁচে। আমরা আলু রফতানি করার ব্যবস্থার দাবি জানাচ্ছি।

রংপুর বিভাগীয় আলু চাষী কল্যাণ সমিতির সদস্য সচিব বিশ্বজিত কুমার জানান, এখন যেসব আলু ঘরে রাখা আছে সেগুলো পঁচে যাচ্ছে। স্টোরেজও ফুল। দামও কম। এই অবস্থায় আলু বিদেশে পাঠানো না হলে চাষীরা আবারো আলু নিয়ে বিপাকে পড়বেন।

কৃষি বিভাগ জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া ও রাজশাহী নিয়ে গঠিত উত্তরাঞ্চলের ৪টি কৃষি জোনে আলুর আবাদ হয়েছে প্রায় পৌনে চার লাখ হেক্টর জমিতে। যেখান থেকে ৮০ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হওয়ার কথা বলছে কৃষি বিভাগ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ