জেলার খবর

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নান্দাইল উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল ফকির। ফাইল ছবি।
নান্দাইল উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল ফকির। ফাইল ছবি।

ময়মনসিংহের নান্দাইলে ফুটবল খেলোয়াড়কে ধর্ষণচেষ্টার অভিযোগে নান্দাইল উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিয়ে নান্দাইল উপজেলায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গ্রেফতার ফয়সাল ফকির নান্দাইল পৌরসভা এলাকার পাছপাড়া গ্রামের মো. লাল মিয়া ফকিরের পুত্র। তিনি নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, একটি ডিগ্রি কলেজের ছাত্রী বঙ্গমাতা গোল্ড কাপ বিজয়ী দলের খেলোয়াড় নিজে বাদী হয়ে ২৫ এপ্রিল রাতে নান্দাইল মডেল থানায় ফয়সালসহ অজ্ঞাতনামা দুইজনের নামে মামলা করেন। তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও সহায়তা করার অপরাধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উক্ত ফয়সাল ছাত্রীকে উপবৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে গত শুক্রবার কলেজে মোবাইল ফোনে ডেকে এনে পুরাতন ভবনের পিছনে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর ডাক চিৎকারে ফয়সাল ও দুইজন সহযোগীসহ পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহিদ হাসান জানান, ধর্ষণচেষ্টার পলাতক আসামি ফয়সালকে বুধবার গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ