জেলার খবর

দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল

দৌলতদিয়া ফেরি ঘাট। ফাইল ছবি।
দৌলতদিয়া ফেরি ঘাট। ফাইল ছবি।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছ এখানে। ভোগান্তি ভয়াবহ না হলেও দৌলতদিয়া প্রান্তে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের।

শুক্রবার (২৯ এপ্রিল) দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়, রাজধানী ছেড়ে আসা হাজার হাজার মানুষ দৌলতদিয়া ঘাট দিয়ে নিজ গন্তব্যে ফিরছেন।

প্রতিটি ফেরি ও বাসে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়া লঞ্চগুলোতেও ছিল ভিড়। সব ফেরি থেকেই নামতে দেখা গেছে মোটরসাইকেল। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অটোরিকশা মালিক সমিতির সভাপতি নাঈম মোল্লা বলেন, ‘এই রুটের নিয়মিত চালকরা বেশি ভাড়া নিচ্ছে না। অন্যান্য জেলা থেকে অনেক নতুন গাড়ি ঢুকছে। তারা এই রুটের নিয়মিত না, তারা বেশি ভাড়া নিলেও নিতে পারে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে এখন ২০টি ফেরি চলাচল করছে। এখন পর্যন্ত ফেরি পারাপারের জন্য কোনো যানবাহনকে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়নি।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ