জেলার খবর

শতাধিক যাত্রীসহ টাঙ্গাইলে নৌকাডুবি

নৌকা ডুবি। ছবি: সংগৃহীত।
নৌকা ডুবি। ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলের বাসাইল থানার ঝিনাই নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে শতাধিক যাত্রী ছিল। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কতজন হতাহত হয়েছে এখনো তা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌপথে গাজীপুর থেকে পোশাককর্মীসহ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। এগুলোর মধ্যে তিনটি নৌকা জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রম করে। এ সময় পেছনে থাকা অপর নৌকাটি পরিত্যক্ত পিলারের ওপর দিয়ে যাওয়ায় সময় নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটিতে পানি উঠতে শুরু করে। পরে যাত্রীরা দ্রুত সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ অনেক উদ্ধার করেন।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই পোশাককর্মী ছিলেন। আরও কেউ নদীতে ডুবে নিখোঁজ রয়েছে কি না বিষয়টি জানা নেই। কেউ নিখোঁজের দাবিও করেননি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ