জেলার খবর

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়ম খাতুন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশেই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এছাড়া ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, রাজশাহীমুখী ন্যাশনাল ট্রাভেলস ও ঢাকামুখী সিয়াম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ