জেলার খবর

সেই তরুনীকে পুত্রবধূ করতে ৩ শর্ত দিলেন প্রেমিকের বাবা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ছবি: সংগৃহীত
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ছবি: সংগৃহীত

বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় অনশন করা সেই তরুনীকে অবশেষে পুত্রবধূ বানাতে রাজি হয়েছেন যুবকের বাবা। তবে তিনটি শর্ত দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে ওই তরুণীর সঙ্গে দেখা করে এসব শর্ত পূরণের প্রস্তাব দিয়েছেন যুবকের বাবা মোশাররফ হোসেন। গত ২৮ এপ্রিল বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনায় আসেন ঐ তরুণী। ৩ শর্তে বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ সোনা মিয়া।

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজার সংলগ্ন বাসায় গিয়ে ওই তরুণীর সঙ্গে দেখা করেন মোশাররফ হোসেন। তাঁর দেওয়া শর্তগুলো হলো—ওই তরুণীর আগের বিয়ের তালাকনামা দেখাতে হবে, অভিভাবক (বাবা—মা) নিয়ে আসতে হবে এবং মিডিয়ার কাছে কোনো কথা বলা যাবে না।

ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ শুক্রবার সকালে বলেন, ‘মাহমুদুল হাসানের বাবা ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন বৃহস্পতিবার রাত আটটার দিকে চান্দখালী বাজার সংলগ্ন তার ভাড়া বাসায় আসেন। এ সময় ওই বাসায় অবস্থান নেওয়া তরুণীর সঙ্গে তিনি কথা বলেন। বিয়ের দাবি মানতে তিনি তরুণীকে তিনটি শর্ত দেন। উল্লেখিত শর্তগুলো পূরণ করলে তিনি তার ছেলে মাহমুদুল হাসানের সঙ্গে ওই তরুণীর বিয়ে দেবেন। তবে শর্ত পূরণের ক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।’

চেয়ারম্যান হারুণ অর রশিদ আরও বলেন, জামালপুর থেকে আসা ওই তরুণী মাহমুদুল হাসানের বাবার শর্ত মেনে নিয়ে আপাতত মোশাররফ হোসেনের ভাড়া বাসাতেই অবস্থান করবেন। তবে শর্ত পূরণে ব্যর্থ হলে বিয়ের দাবি মেনে নেবেন না মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন। শর্তের বিষয়ে ওই তরুণীর গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়াও মাহমুদুল হাসানের বাবাও কোনো মন্তব্য করেননি।

ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ সোনা মিয়া বলেন, ‘আমরা ছেলের বাবা, মামা ও ফুপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকে বসে এ সিদ্ধান্ত নিয়েছি। তাকে যে শর্ত দেওয়া হয়েছে সেটা পূরণ করলে মাহমুদুল হাসানের সঙ্গে তাঁর বিয়ের দাবি মেনে নেওয়া হবে। যেহেতু বিষয়টি আলোচিত, এ কারণে মেয়েটির লিগ্যাল গার্ডিয়ান ছাড়া বিয়ে সম্ভব নয়। যদি তাঁর বাবা–মা ও আগের বিয়ের তালাকনামা হাজির করতে পারে তবেই বিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। আপাতত এটাই সিদ্ধান্ত হয়েছে।’

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জামালপুরের এক তরুণী বিয়ের দাবিতে ঢাকা থেকে বরগুনায় এসে এক যুবকের ভাড়া বাড়ির সামনে অনশন শুরু করেন।

সে সময় ওই তরুণী জানান, জামালপুরের সরিষাবাড়ীতে তাঁর গ্রামের বাড়ি। এ ছাড়াও ঢাকার উত্তরায় থাকেন এবং সেখানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছেন বলেও দাবি করেন তিনি।

ওই তরুণী আরও দাবি করেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত মাহমুদুল হাসানের সঙ্গে পরিচয়ের সূত্রে তরুণীর প্রেম হয়। মাহমুদুল হাসানও রাজধানীর উত্তরায় থেকে পড়াশোনা করেন। তিন বছর প্রেমের সম্পর্কের পর বিয়ের জন্য সম্প্রতি চাপ দিলে মাহমুদুল নানা অজুহাতে এড়িয়ে যেতে থাকেন। রোজার শুরুতে মাহমুদুল গ্রামের বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। কয়েক দিন ধরে তাঁর ফোন নম্বরটি বন্ধ। এরপরই তরুণী বরগুনায় এসে চান্দখালী বাজার সংলগ্ন মাহমুদুলের বাসার সামনে অবস্থান নেয়। এরপরই মাহমুদুল ও তাঁর পরিবার বাসায় তালা দিয়ে গা ঢাকা দেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ