জেলার খবর

ঘাতক ট্রাক কেড়ে নিলো যুবকের দুই পা

আহত শাহরিয়ার রহমান নোমান। ফাইল ছবি।
আহত শাহরিয়ার রহমান নোমান। ফাইল ছবি।

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের ধাক্কায় চাকার নিচে পড়ে দুই পা হারালেন শাহরিয়ার রহমান নোমান (৩০) নামে এক যুবক। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার মোকারিমপুর ইউনিয়নের খেমিরদিয়ার গ্রামের মো. মজনুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতাল সড়ক দিয়ে শাহরিয়ার রহমান নোমান নামে যুবক মোটরসাইকেল নিয়ে ভেড়ামারা শহরে আসছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে পৌঁছাতেই পেছন দিক থেকে তাঁকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে শাহরিয়ার রহমান নোমান সড়কে ছিটকে পড়ে। সে সময় ড্রাম ট্রাকের চাকা তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তার দুটি পায়ের হাড় টুকরো টুকরো হয়ে সম্পূর্ণভাবে থেঁতলে গেছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ড্রাম ট্রাকটি আটক রয়েছে। চালক পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে তৎপর রয়েছে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য আহত নোমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ