জেলার খবর

পুকুরে ৩৫টি রুপালি ইলিশ!

হাতিয়ার পুকুরে ধরা পড়া ইলিশ। ছবি : সংগৃহীত
হাতিয়ার পুকুরে ধরা পড়া ইলিশ। ছবি : সংগৃহীত

পুকুরে মিলেছে রুপালি ইলিশ। অবাক করার মতো এমন ঘটনা ঘটেছে নোয়াখালির হাতিয়া উপজেলায়। সমুদ্রের কোলঘেঁষে অবস্থিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। গেল শুক্রবার এখানকার এক পুকুরে মিলেছে ৩৫ টি ইলিশ। উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’ পুকুরে জেলেদের জালে ধরা পড়ে মাছগুলো। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৪০০ গ্রাম।

এলাকাবাসী জানায়, প্রায় সাতদিন ধরে ‘যুগান্তর কিল্লা’ পুকুরটি সেচের জন্য মেশিন ব্যবহার করা হয়েছে। শুক্রবার পুরো পুকুরে জেলেদের দিয়ে জাল ফেলানো হয়েছে। সেই জালে অন্যান্য মাছের সঙ্গে ৩৫টি ইলিশ ধরা পড়ে। প্রায় ৪০ পরিবার পুকুরটি ব্যবহার করে। শনিবার সেচের পুরো কাজ শেষ হবে।

ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের সময় ছোট ছোট ইলিশের বাচ্চা পুকুরে আটকা পড়েছিল। সেগুলোই বড় হয়ে এখন ধরা পড়ছে।

পুকুরের মালিক আবদুল মান্নান জানান, বিকালে জেলেদের দিয়ে জাল ফেলে অন্যান্য মাছের সঙ্গে ৩৫টি ইলিশ মাছ পেয়েছি। মাছগুলো ৩০০ গ্রাম থেকে ৪০০ গ্রামের মধ্যে। সবগুলো মিলে প্রায় সাত-আট কেজি হবে।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নিঝুমদ্বীপের প্রায় সবগুলো পুকুর তলিয়ে যায়। এর মধ্যে ‘যুগান্তর কিল্লা’ পুকরটিও ছিল। সেখানে আবদুল মান্নান ৩৫টি ইলিশ মাছ পেয়েছেন। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। নিঝুমদ্বীপ নিম্নাঞ্চল তাই জোয়ারে প্লাবিত হয়। পুকুরটি যখন প্লাবিত হয়েছে, তখন ইলিশ ঢুকেছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ