জেলার খবর

গাজীপুরে পিকআপ-ট্রেন সংঘর্ষে নিহত ৩

ট্রেন দুর্ঘটনা।
ট্রেন দুর্ঘটনা।

গাজীপুরের কালীগঞ্জে ট্রেন ও তাল ভর্তি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপে থাকা ৩ জন মারা গেছেন। আজ শনিবার সকালে সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন, গাড়ি চালক পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে জাকির (২২), তাঁর সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের মহসিন (৫০)।

জানা গেছে, তাল ভর্তি পিকআপ অরক্ষিত গেট দিয়ে রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ