জেলার খবর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ কৃষিশ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

গভীর রাতে সিরাজগঞ্জে ট্রাক ও লেগুনার সংঘর্ষে ৫ কৃষিশ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন নাটোরের বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের মুকুল হোসেন (৩৫) ও মনির হোসেন (৩৪), বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫), আবদুল হালিম (৩৫) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০)। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাথরবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে এই ঘটনা ঘটে। লেগুনাটি বুধবার রাত দুইটার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল। লেগুনাটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক দিয়ে গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও ছয়জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ও রাজশাহীতে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ