জেলার খবর

হাজী বিরিয়ানি হাউসকে ২ লাখ টাকা জরিমানা

 অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী
অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরিয়ানি প্রস্তুতসহ নানা অনিয়মের দায়ে চট্টগ্রামের হাজী বিরিয়ানি হাউসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের মেশিনারি মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিরিয়ানি প্রস্তুত, রান্না ঘরের পাশে নোংরা পরিবেশে জবাই করা গরুর মাংস প্রসেস করা ও কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাজী বিরিয়ানি হাউসের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ