জেলার খবর

ভালুকায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে সাফা মারওয়া (১০) ও মানসুরা মীম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাফা মারওয়া উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে এবং মানসুরা মীম পনাশাইল গ্রামের আজাহার মিয়ার মেয়ে। দুইজনই স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর দুইটার দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকার একটি মাঠে দুই শিশু খেলাধুলা করছিল, এমন সময় হঠাৎ বজ্রপাতে সাফা মারওয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় মীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বিল্লাল হোসেন আরও বলেন, আমি এখনো ঘটনাস্থলে কাজ করছি। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ