জেলার খবর

খুলনা দুদক কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়লো ফাইলপত্র

 খুলনার দুদক কার্যালয়
খুলনার দুদক কার্যালয়

দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের একটি কক্ষে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনের তৃতীয় তলার ছয়টি কক্ষের আসবাবপত্র ও ফাইল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুদকের খুলনা কার্যালয়ের ডিএডি কামরুজ্জামান জানান, বিকেল ৫টায় দিকে অফিস ছুটি হওয়াই বেশির ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিলেন। হঠাৎ তৃতীয় তলায় শব্দ ও পরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, আগুনে আলমারিতে থাকা মূল্যবান ফাইল ও আসবাবপত্র নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজুর রহমান জানান, দরজার তালা ও জানালার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তৃতীয় তলার ছয়টি কক্ষের সব কাগজপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ