জেলার খবর

ফটোকপির টাকা চাওয়ায় দোকানীকে পেটালেন এএসআই

ফুলগাজী থানা-ফাইল ছবি
ফুলগাজী থানা-ফাইল ছবি

ফটোকপির দুই টাকা চাওয়ায় কম্পিউটার অপারেটরকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয় ওই দোকান কর্মচারীকে থানায় নিয়ে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে। ঘটনাটি ফেনীর ফুলগাজী উপজেলার।

বৃহস্পতিবার (২ জুন) রাত ৮টার দিকে ফুলগাজী বাজারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফুলগাজী বাজারে অবস্থিত আবাবিল কম্পিউটারের মালিক আনিস জানান, বৃহস্পতিবার রাত ৮টায় এএসআই হান্নান ফটোকপি করার জন্য আবাবিল কম্পিউটারে আসেন। তখন প্রতি কপি দুইট টাকা চাওয়ায় কাউসারকে এএসআই হান্নান শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। পরে লাঠি দিয়ে পিটিয়ে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে আটকে রাখেন।

ফুলগাজী থানার এএসআই হান্নান জানান, থানার কম্পিউটার অপারেটরের সঙ্গে ওই দোকানের কিশোরের কথা-কাটাকাটি হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ফটোকপি ১ টাকা ৫০ পয়সার স্থলে ২ টাকা চাওয়ার কারণে ভুল-বোঝাবুঝি হয়। বিষয়টি সমস্যা সমাধান করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ