জেলার খবর

নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই কিশোরের মৃত্যু

লেকে ডুবে দুই কিশোরের মৃত্যু-ছবি সংগৃহীত
লেকে ডুবে দুই কিশোরের মৃত্যু-ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের জল্লারপাড় এলাকায় সিটি করপোরেশনের লেকে ডুবে ইমতিয়াজ (১৫) ও তানভীর হোসেন নিহাদ (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মধ্যে ইমতিয়াজ পশ্চিম দেওভোগ মাদরাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ও তানভীর হোসেন নিহাদ একই এলাকার উবায়দুরের ছেলে। দুইজনেই দেওভোগ এলাকার বেগম সানোয়ারা ফিরোজ কওমী মাদরাসার ছাত্র ছিল।

নিহত নিহাদের বোন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আয়শা জানান, নিহাদকে আমরা একা কখনো কোথাও যেতে দিই না। আজ জুম্মার নামাজের কথা বলে বাসা থেকে বের হয়েছিল। পরে বিকেলে খবর আসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাবুরাইল লেকে মরদেহ ভেসে উঠেছে। খবর পেয়ে সেখানে যেয়ে দেখি আমাদের নিহাদ।

এদিকে ইমতিয়াজের বাবা ইকবাল ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, এর আগেও আমার আরেক ছেলে পানিতে ডুবে মারা গেছে। আজ ইমতিয়াজও চলে গেল। এত মানুষ থাকে সেখানে কেউ দেখল না। বড় স্বপ্ন ছিল বাবারে নিয়ে, ও হাফেজ হবে। আমার জানাজা পড়াবে, অথচ আজ ওর জানাজা পড়াতে হচ্ছে। সিটি করপোরেশনের এই লেক এভাবে উন্মুক্ত করে দেওয়া ঠিক হয়নি। এর আগেও ওই লেকে নেমে লোক মারা গেছে। আজকে লেকে যদি নামতে না দেওয়া হত দুইটা ছেলের প্রাণ যেত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, উদ্ধারকর্মীরা লেক থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। হয়তো তারা গোসল নেমে তলিয়ে গেছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ