জেলার খবর

সেলিম খানকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার

 ফাইল ছবি
ফাইল ছবি

চাঁদপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

পদ্মা-মেঘনা থেকে বালু উত্তোলন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কেলেঙ্কারি, দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শনিবার (৪ জুন) জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নঈম পাটওয়ারী দুলাল জানান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনায় এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে পরামর্শক্রমে সেলিম খানকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, মঞ্জুর আহমেদসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ