জেলার খবর

রাজবাড়ীতে বাসচাপায় সেনাসদস্য নিহত

 সড়ক দুর্ঘটনা-ফাইল ছবি
সড়ক দুর্ঘটনা-ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে বাসের চাপায় মো. সাহেব আলী (২৮) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাহেব আলী মোটরসাইকেল চালিয়ে মাগুরা থেকে তার কর্মস্থল সাভার সেনানিবাসে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি বাস তাকে চাপা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়ি চালক মুরাদ খান জানান, সকাল সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে বিকট শব্দ হয়। অফিস কক্ষ থেকে বের হয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। তার বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে।

দুর্ঘটনার স্থান থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনে-হিচড়ে নিয়ে গেছে বাস। এতে তার মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বাসটিকে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিহত যুবক সেনা সদস্য ছিলেন বলে জানা গেছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ